বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ 🪪

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ঐতিহাসিক ডিআইটি চত্বরে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে মহানগর হকার্স দলের শীর্ষ নেতা আবু আল বেলাল খান বিল্লাল ও মুসা মিয়ার নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী বিশাল এক মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।

মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। পরে মিছিলটি ডিআইটি চত্বরে মহানগর বিএনপির মূল কর্মসূচিতে গিয়ে একাত্মতা প্রকাশ করে মিলিত হয়। এ সময় হকার্স দলের বিশাল উপস্থিতি পুরো সমাবেশে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে।

মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একটি মহল সুপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের গণতন্ত্র ও শান্তি বিনষ্টকারী যেকোনো ষড়যন্ত্র রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই প্রতিহত করা হবে।

এ সময় হকার্স দলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইমন হোসেন, মো. আমির মিয়া, মো. আক্তার হোসেন, মো. জুয়েল, মো. স্বপন, মো. মনির হোসেন, মো. সাদেক, মো. চানু, মো. রাব্বি, মো. রোমান, মো. হুসেন, মো. বড় মিয়া, মো. আলমগীর, মো. আজাদ, মো. কিরণ, মো. রিপনসহ নারায়ণগঞ্জ মহানগর হকার্স দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102