বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা

বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ 🪪

ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি ও তৃণমূলের পরিচিত মুখ হাজী মো. শহিদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ মাগরিব নারায়ণগঞ্জের পাগলা চিতাশালস্থ বিএনপি কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ হাজী মো. শহিদুল্লাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তাঁরা সংগঠনের লক্ষ্য, আদর্শ এবং ধর্মীয় ও সামাজিক অঙ্গনে চলমান বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। একই সাথে সংগঠনের সার্বিক কার্যক্রমে নেতৃবৃন্দ তাঁর সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

বৈঠকে পরিষদের পক্ষ থেকে আসন্ন ‘শিশু নির্যাতন, ইসলামী বিধান ও আমাদের করণীয়’ শীর্ষক গুরুত্বপূর্ণ এক আলোচনা সেমিনারের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র (দাওয়াতপত্র) ফতুল্লা থানা বিএনপির এই নেতার হাতে তুলে দেওয়া হয়।

এ সময় হাজী মো. শহিদুল্লাহ আগত অতিথিদের আন্তরিক অভ্যর্থনা ও আপ্যায়ন জানান। তিনি মাদরাসা ও দ্বীনি শিক্ষার সংরক্ষণ এবং শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধির এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি হাজী মো. আনোয়ার খান রিপন এবং এ এস এম সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান তালুকদারসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102