বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপি।
শনিবার সকাল সাড়ে ১১টায় রূপগঞ্জের ভুলতা এলাকার পাড়াগাঁও ঈদগাহ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, মন্ত্রী সেখানে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদ উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর রূপগঞ্জ সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।