শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে শোকজের পর বদলি মেধা বিকাশে বিতর্কের বিকল্প নেই: বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ কাল রূপগঞ্জে আসছেন স্বাস্থ্যমন্ত্রী ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদার শেষকৃত্য নিয়ে জটিলতার অবসান, বিল্লালের লাশ দাফনের নির্দেশ হাই কোর্টের হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বন্দরে জমি বিরোধে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শ্রদ্ধা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে হীরা সরদারের শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা শুধু পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা: এসপি হাবিবুর রহমান 

ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ 🪪

সম্প্রতি স্থানীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার।

গণমাধ্যমকে হীরা সরদার বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে অপপ্রচার চালাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং তাঁর দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া তো দূরের কথা, এসব অপকর্মের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা কখনো ছিল না এবং এখনো নেই। রাজনৈতিক জীবনের শুরু থেকেই আমি পরিচ্ছন্ন, আদর্শিক ও গণমুখী রাজনীতিতে বিশ্বাস করি।”

হীরা সরদার আরও বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের বিভিন্ন স্থানের মতো নারায়ণগঞ্জেও যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল, তখন আমলাপাড়াসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সঙ্গে নিয়ে তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন।

তিনি বলেন, ওই সময়ে এলাকায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে প্রতিরোধমূলক সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দিন-রাত মাঠে থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।

বিএনপির এই নেতা বলেন, রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করাই তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য। তাঁর ভাষায়, একটি কুচক্রী মহল তাঁর সামাজিক গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে।

তিনি স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদেরও বস্তুনিষ্ঠ তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের অনুরোধ জানান তিনি।

প্রকাশিত অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের প্রতি গভীর ক্ষোভ প্রকাশ করে হীরা সরদার বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। তাই কোনো ব্যক্তি বা মহলের দেওয়া একতরফা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রয়োজন।”

তিনি তাঁর বিরুদ্ধে প্রকাশিত ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে সত্যতা যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102