শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে শোকজের পর বদলি মেধা বিকাশে বিতর্কের বিকল্প নেই: বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ কাল রূপগঞ্জে আসছেন স্বাস্থ্যমন্ত্রী ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদার শেষকৃত্য নিয়ে জটিলতার অবসান, বিল্লালের লাশ দাফনের নির্দেশ হাই কোর্টের হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বন্দরে জমি বিরোধে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শ্রদ্ধা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে হীরা সরদারের শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা শুধু পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা: এসপি হাবিবুর রহমান 

আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ 🪪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ সমাধান করে দেওয়ার পর হামলার শিকার হয়েছেন কবির হোসেন নামে এক মধ্যস্থতাকারী। ঘটনার বিচার চেয়ে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং হামলাকারীদের শাস্তির দাবি তোলেন। ভুক্তভোগী কবির হোসেন উপজেলার খাগকান্দা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাঁচানী গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।

​সংবাদ সম্মেলনে কবির হোসেন জানান, তাঁর মামাশ্বশুর সলিমুল্লাহর সঙ্গে একই এলাকার মৃত করিমের ছেলে মইনুদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে সালিস-বিচার করেও কোনো সমাধান না হওয়ায় মইনুদ্দিন নিজেই বিষয়টি মিটিয়ে দেওয়ার জন্য কবিরের শরণাপন্ন হন। পরে কবিরের হস্তক্ষেপে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায় এবং গত মঙ্গলবার আড়াইহাজার সাব-রেজিস্ট্রি অফিসে সলিমুল্লাহর জমি মইনুদ্দিনের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়। তবে রেজিস্ট্রি অফিসে ফি দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুটা বাকবিতণ্ডা হয়েছিল।

​এরই জের ধরে আড়াইহাজার থেকে বাড়ি ফেরার পথে পাঁচানী মসজিদ সংলগ্ন এলাকায় মইনুদ্দিনের স্ত্রী রুবি আক্তার কবির হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। কবির এর প্রতিবাদ করলে সংবাদ পেয়ে মইনুদ্দিনের নেতৃত্বে পারভেজ ও কাউসার নামে দুই যুবক কবির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কবিরের বাম হাতে মারাত্মক নীলাফোলা জখম হয়।

​ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আঃ ওহাব ও আঃ বারেকসহ এলাকার মাতব্বরদের বিষয়টি জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। পরবর্তীতে নিরুপায় হয়ে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগী কবির হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102