বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুবিধাবঞ্চিত মাঝে বস্ত্র বিতরন করলেন -নাসিক প্রশাসক সাখাওয়াত  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: নারায়ণগঞ্জে মহানগর তাঁতীদলের বিশাল বর্ণাঢ্য মিছিল নিবেদিতপ্রাণ কর্মীদের ত্যাগের মূল্যায়ন হবে, বিশৃঙ্খলাকারীদের ছাড় নয়: সিটি প্রশাসক সাখাওয়াত  সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২, হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি ছুরি উদ্ধার মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান নারায়ণগঞ্জ ডাকঘরে সামিয়া ইসলামের ‘অজেয়’ সাম্রাজ্য, এখনো রয়েছে বহাল তবিয়তে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আঞ্জুম রিফাত ও হিরা সরদারের নেতৃত্বে ১৩নং ওয়ার্ড বিএনপির বিশাল শোডাউন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখালেন সোনারগাঁ বিএনপি কাঁচপুর ব্রিজে এনজিবি আহ্বায়কের ওপর হামলা: ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুবিধাবঞ্চিত মাঝে বস্ত্র বিতরন করলেন -নাসিক প্রশাসক সাখাওয়াত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ 🪪
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) দুপুরে নগরীর ডিআইটিতে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, হাজী নুর উদ্দিন আহমদ, ফখরুল ইসলাম মজনু ও মনিরুজ্জামান মনির।

এসময় আরও উপস্থিত ছিলেন,  ১৬নংওয়ার্ড বিএনপির   সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আল আরিফ,  শাহিন মাদবর, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়াজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ  মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ মজিদ। সঞ্চালনা করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খাঁন সেন্টু।

প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। গত ১৫ বছরে দেশকে বিশৃঙ্খল অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপি সেই অবস্থা থেকে দেশকে রক্ষা করেছে এবং জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে।

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপির সব স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এগিয়ে নিয়ে যাব।

নারায়ণগঞ্জে সন্ত্রাস, ভূমিদস্যুতা ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, অপরাধী যে দলেরই হোক, কাউকেই রেহাই দেওয়া হবে না। সবার প্রতি আইনের প্রয়োগ সমান হবে।

সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সভাপতির বক্তব্যে এম এ মজিদ বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করতে হবে। বিএনপিকে সুষ্ঠু ও ইতিবাচক ধারার রাজনীতিতে এগিয়ে নিতে হবে। অপরাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে রাজনীতি  করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102