বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আলীীটেক ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণ সভাপতি আলী নূর ও সাধারণ সম্পাদক খোকন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৭৪৫ 🪪

ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হয়ে পূর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর মোল্লা ও সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন এবং সাংগঠনিক সম্পাদক এস বি শাহীন সরকার।

 

বুধবার ( ১ নভেম্বর ) দুপুরে শহরের ২ নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

 

গত ৭ আগষ্ট গণভবনে অনুষ্ঠিত দলের বিশেষ বর্ধিত সভায় সারাদেশে তৃণমূলের ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করার ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘোষণার আলোকে এবং নির্বাচনকে সামনে রেখে তৃণমূল আওয়ামী লীগকে উজ্জীবিত করার লক্ষে পূর্ণ দায়িত্বে কাজ করার নির্দেশ দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো.শহীদ বাদল।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন রানা,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাসুম,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী নূর মোল্লা, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, মহানগর যুবলীগের কার্যকরী সদস্য সাব্বির আহমেদ মাসুদ,সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, যুবলীগ নেতা আাশরাফ মামুন পাঠান,বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন,ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির হোসেন, আলীরটেক ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক,নুরু শিকদার এডভোকেট জসিম উদ্দিন,কবির হোসেন প্রধান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102