শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পিপি এডভোকেট আসমা হেলেন বিথীর অভিনন্দন রাজপথের লড়াকু সৈনিক থেকে নগর প্রশাসক: জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত এড.সাখাওয়াত হোসেন খান   খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে বন্দরে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দুলাল হোসেনের অভিনন্দন প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রেজা রিপনের অভিনন্দন এড. টিপু’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে প্রশিক্ষণ আদালত পৃথকীকরণের প্রস্তাবে নারায়ণগঞ্জ আইনজীবীদের প্রতিবাদ ও বিকল্প প্রস্তাবে সংবাদ সম্মেলন  তারেক রহমানকে নিয়ে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি: থানায় মহানগর বিএনপি নেতা এড. টিপুর জিডি এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পিপি এডভোকেট আসমা হেলেন বিথীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪০ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এবং নবনিযুক্ত জেলার প্রথম মহিলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আসমা হেলেন বিথী।

এক অভিনন্দন বার্তায় এডভোকেট আসমা হেলেন বিথী বলেন, “দীর্ঘ সাড়ে তিন দশক পর সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের যে ইতিহাস আজ রচিত হলো, তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় গণতন্ত্রকামী আপামর জনতার জয়। ২৫৫টি ভোট পেয়ে তার এই গৌরবময় বিজয় প্রমাণ করে যে, তিনি এদেশের মানুষের হৃদয়ে কতটা গভীর আস্থার স্থান দখল করে আছেন।”

তিনি আরও বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন প্রাজ্ঞ, সৎ এবং দূরদর্শী রাজনীতিবিদ। দেশের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তার মতো একজন অভিভাবক রাষ্ট্রপতির আসনে আসীন হওয়া বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন সুসংহত করার ক্ষেত্রে এক নতুন মাইলফলক হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ তার হারানো গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার পুরোপুরি ফিরে পাবে।”

আইনজীবী নেতা আসমা হেলেন বিথী নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বলেন, “একজন আইনজীবী হিসেবে আমি প্রত্যাশা করি, মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের রক্ষক হিসেবে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের ১৬ কোটি মানুষের অধিকার নিশ্চিত করবেন।”

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অনুষ্ঠিত এই ঐতিহাসিক নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই বিজয়ে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবীদের মাঝে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102