বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাকির খানের পক্ষ থেকে ফতুল্লায় হাজী সুমন মাহমুদের ঈদ উপহার বিতরণ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালো ছাত্রদল নেতা সিয়াম নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মো. সোহাগ নারায়ণগঞ্জ ও বক্তাবলী ইউনিয়নবাসীকে এডভোকেট দিদারুল ইসলামের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে মহানগর জামায়াতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মুবারক’ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রবি বেপারী সমাজসেবক মাসুদুজ্জামানের পক্ষ থেকে নগর-বন্দরের দরিদ্র পরিবারের মাঝে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ নগরীতে তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন রাকিব  ফতুল্লায় অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঈদ উপহার সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ হানজালা

নারায়ণগঞ্জ হলো দ্বীতিয় গোপালগঞ্জ – এ্যাড. খোকন সাহা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৭৪ 🪪

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা বলেছেন, বিএনপি জানে নির্বাচনে জিততে পারবে না। তাই ওরা একটি তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে চায়। শামীম ওসমান নেত্রীকে বলেছেন, নারায়ণগঞ্জ হল দ্বিতীয় গোপালগঞ্জ। এখানে কোন অপশক্তি থাকতে পারবে না। গতকাল শামীম ওরমানের নেতৃত্বে আমরা ঢাকার রাজপথ প্রকম্পিত করেছি। নেতা বলেছেন কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করো। আমরা করলাম।

রোববার (২৯শে অক্টোবর) বিকেল ৪ টায় নারায়নগন্জ প্রেসক্লাবের সামনে মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির হরতালের বিরুদ্ধে এবং ঢাকায় পুলিশ কনস্টেবলকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

খোকন সাহা আরও বলেন, তত্বাবধায়ক সরকারের কথা অনেকে বলেন। ব্যারিষ্টার মওদুদ হাইকোর্টে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপিল করেছিল। কোর্ট তা বাতিল করে দেয়। পৃথিবীর কোথাও তত্বাবধায়ক ব্যাবস্থা নেই। সারা পৃথিবীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। আমেরিকায় ট্রাম্পের অধীনে নির্বাচন হয়েছে সেখানে বাইডেন জিতেছে। কিছু হলেই ওরা আমেরিকার দূতাবাসে যায় প্রেসক্রিপশন আনতে। ভোট এদেশের জনগণ দেবে। আমেরিকা দেবে না। ওদের দেশে প্রতি মাসে শতাধীক লোক মারা যায়। সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় না, হয় আমাদের দেশে।

এসময় মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. হান্নান আহমেদ দুলাল, মোঃ রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক এ্যাড,বিদ্যুৎ কুমার সাহা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, আশ্ররাফুল হক শরিফ, আওয়ামী লীগ নেতা এস এম পারভেজ, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম শাহেদ, আওয়ামী লীগ নেতা আনোয়া হোসেন সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102