শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫৩ পাউন্ডের কেক কেটে এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন পালন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে মহানগর তরুণ দল নেতা দেলুর শুভেচ্ছা ​জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গড়ার আহ্বান- মাওলানা আবদুুল জব্বার  তরুণ সাংবাদিক রাকিবুল হাসানের ২২তম জন্মদিন আজ বন্দরে সিনিয়র সিটিজেন ফোরামের প্রতিষ্ঠাতা মুহসীন দেওয়ানকে নব কমিটির শুভেচ্ছা নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক ইকবাল এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে মহানগর যুবদল নেতা বাদশা ও অনির ফুলেল শুভেচ্ছা এমপি দিপু ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রূপগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত প্রশাসক নুরুন্নবী ভূঁইয়া এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা

এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে মহানগর যুবদল নেতা বাদশা ও অনির ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৪ 🪪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৭ জুলাই) রাতে নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতির মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা ও আশিকুর রহমান অনির নেতৃত্বে এই শুভেচ্ছা জানানো হয়।

জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন মাসুকুল ইসলাম রাজীব।

শুভেচ্ছা বিনিময়কালে মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা ও আশিকুর রহমান অনি বলেন, “নারায়ণগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা মাসুকুল ইসলাম রাজীব। জেলার উন্নয়ন এবং বিএনপিকে শক্তিশালী করতে তাঁর আপসহীন নেতৃত্ব আমাদের জন্য সবসময় অনুপ্রেরণা। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

তাঁরা আরও বলেন, “আমরা বিশ্বাস করি, তাঁর সুযোগ্য নেতৃত্বে আগামী দিনে এই জনপদের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং নারায়ণগঞ্জ একটি আধুনিক ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে উঠবে।”

এ সময় মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে কেক বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102