বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার ঐতিহাসিক ১৬ জুলাই: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করলেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন মদনগঞ্জে কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল টর্চারসেলে আটকে তিন শ্রমিককে নির্যাতন—- ফতুল্লায় ছিচকে সন্ত্রাসী বাচ্চু ও মঞ্জু গ্রেপ্তার জনপ্রিয়তায় সোনারগাঁ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির একক সমর্থনের পথে এগিয়ে: আল মুজাহিদ মল্লিক ফতুল্লার অন্যতম ব্যস্ত সড়ক মেরামতে হাজারো মানুষের প্রশংসায় ভাসছেন ডিসি মো; রায়হান কবির সাফল্যের শিখরে নারায়ণগঞ্জ: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উদযাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন মালয়েশিয়ায় আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে সোনারগাঁয়ের ফাহিমের সাফল্য নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির ‘বিদ্যোৎসাহী’ সদস্য হলেন রহিমা শরীফ মায়া বর্তমানে দেশে একটি চমৎকার ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বিরাজ করছে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব

টর্চারসেলে আটকে তিন শ্রমিককে নির্যাতন—- ফতুল্লায় ছিচকে সন্ত্রাসী বাচ্চু ও মঞ্জু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬৪ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে লোড আনলোডের ৩জন শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে সন্ত্রাসীদের টর্চাসেলে আটকে রেখে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় সন্ত্রাসী বাচ্চু (৪৫) ও মঞ্জুকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় শ্রমিকদের কাছ থেকে নেয়া আড়াই লাখ টাকা উদ্ধার করে। 
বুধবার (১৫ জুলাই) বিকালে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সন্ত্রাসী বাচ্চু ফতুল্লার নরসিংপুর এলাকার দুলাল মিয়ার ছেলে এবং মুসলিমনগর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মঞ্জু। তারা ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ বাহিনীর অন্যতম সদস্য। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড সহ ব্ল্যাকমেইল এবং নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
এদিকে অভিযোগ রয়েছে ছিচকে সন্ত্রাসী বাচ্চু ও মঞ্জু রাসেল মাহমুদ এর নাম ব্যবহার করে রাতের আধারে মাটির নিচে থাকা কয়েক কোটি টাকার বিদ্যুৎ এর ক্যাবল চুরি করে নিয়েছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কোটি টাকা ক্যাবল তুলে নিয়েছে। এই বাচ্চু রাসেল মাহমুদ বাহিনীর সদস্য হওয়ার সুবাদে শত অপকর্ম করা সত্বেও কেউ কিছু বলার সাহস পায়নি।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব গ্রেপ্তার এর বিষয় সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নানা অপরাধ কর্মকান্ডের অভিযোগ রয়েছে। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থেকে চাঁদাবাজি সহ নানা অপকর্ম করার সাহস পায়। এক লেবারকে তাদের টর্চারসেলে আটকে নির্যাতন করে টাকা হাতিয়ে নেয়। সেই ঘটনায় দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়।
প্রসঙ্গত ১০ জুলাই শুক্রবার রাতে মাদক ব্যবসার আখ্যা দিয়ে ফতুল্লার বিসিকে গার্মেন্টসে লোড আনলোড শ্রমিক ফুল মিয়া, রুহুল সহ ৩জনকে আটকে সন্ত্রাসীদের টর্চারসেলে নিয়ে নির্যাতন করে মুক্তিপণ হিসেবে ৫লাখ দাবি করে সন্ত্রাসী বাচ্চু, মঞ্জু সহ আরো কয়েকজন। তখন সন্ত্রাসীরা আড়াই লাখ টাকা পেয়ে তাদের ছেড়ে দেয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102