বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আপনারা অনুমতি দিলেই আমি নির্বাচন করবো- সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৪৪২ 🪪

অবশেষে আলীরটেক ইউনিয়নবাসীর দীর্ঘ দিনের সপ্ন পুরন হলো সাংসদ সেলিম ওসমান এর প্রচেষ্টায় বাস্তবায়নে। সেই ফেরী চালু করে জনগনকে উপহার হিসেবে, আলিরটেক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মাধ্যমে শুভ উদ্বোধন করেন।

এ সময় ঐ এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান বলেছেন, এবার জনগণের মনোনয়নে আমি নির্বাচন করবো, দল থেকে করবো নাকি, নিজে থেকে করবো , সেটাও সিদ্ধান্ত নিবে জনগণ, আপনাদের মতামতের ভিত্তিতে।

নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের ফেরী সার্ভিস উদ্বোধনের পর শনিবার (১৪ই অক্টোবর) বেলা সাড়ে ১২টায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জননন্দিত এই সাংসদ বলেন, এর আগে আমার মা আমাকে অনুমতি দিয়ে ছিল নির্বাচনের জন্য। এবার মনোনয়ন দিবেন আপনারা। নির্বাচনের আগে আপনাদের কাছে আমি আসবো। আপনারা অনুমতি দিলেই আমি নির্বাচন করবো। আর অনুমতি না পেলে নির্বাচন করবো না। সেলিম ওসমান বলেন, সংসদ সদস্য থাকা কালিন সময়ে আমার শরীরে আটটি অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসক আমাকে বলে দিয়েছিল তোমার হায়াত আছে বলে আমরা বিশ্বাস করি না । অথচ আমি আজকে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। এর কারণ হচ্ছে আপনাদের দোয়ায়, আমি অসুস্থ্য থাকা কালিন সময়ে আমার আসনের এমন কোন মসজিদ, মাদ্রাসা ছিল না, যেখানে আমার জন্য দোয়া হয় নাই। লাখ লাখ মানুষ আমার জন্য দোয়া করেছে। সে কারণেই আমি সুস্থ্য আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে উপার্জন করতে পারি, আর জনগণের জন্য কিছু করতে পারি। আর সেটা যেন আগামী প্রজন্মের জন্য হয়।

সাংসদ আরও বলেন স্বাধীনতার পরে ৩ বছর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান দেশে ব্যাপক উন্নয়ন করে গিয়েছিলেন। মাঝে উন্নয়ন থমকে গিয়েছে। এখন আবার তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হয়ে আমাদের সব কিছু সহজলভ্য করে দিয়েছে। এখন আর আপনার বাসায় রাতে কুপি ধরাতে হয় না. রাস্তা-ঘাট পাকা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নির্বাচিত হলে বাংলাদেশ আর কোথাও কখনো আটকাবে না। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করবেন।

আলীরটেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান এর সহধর্মীনি নাসরিন ওসমান, সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলী, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, মদনপুর ইউপি চেয়ারম্যান মাসুম, ১৮নং ওয়ার্ড কাউন্সিলার কামরুল হাসান মুন্না, ময়ালী প্রধান আনোয়ার হোসেন, সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস টি আলমগীর সরকার ,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর মোল্লা,সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, সিংগাপুর আওয়ামী লীগের সভাপতি সালউদ্দিন রান,অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মো. শাহীন রাজু, মোক্তার হোসেন মেম্বার, ওহাব মেম্বার ও সংরক্ষিত নারী সদস্যা, এলাকার কয়েক হাজার নারী পুরুষ সহ প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102