বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা

সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৫৭ 🪪

নারায়ণগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল “নিউজ নারায়ণগঞ্জ-এর প্রধান নির্বাহী তানভীর হোসেনের মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

বুধবার (১৭ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।

শোক বার্তায় রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একজন রত্নগর্ভা ও গুণী নারী ছিলেন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন।”

তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে তানভীর হোসেন ও তাঁর পরিবারের সকল সদস্য যেন এই শোক সহ্য করার ধৈর্য পান, সেই দোয়া করছি। আমরা তাঁদের এই অপূরণীয় ক্ষতিতে সমব্যথী।”

উল্লেখ্য, সাংবাদিক তানভীর হোসেনের মায়ের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে নারায়ণগঞ্জের সাংবাদিক মহলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102