রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার গভীর নলকূপের ট্যাক্স নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল: সিটি প্রশাসক সাখাওয়াত  ১৩ বছরেও মেলেনি চার্জশিট: ত্বকী হত্যার ১৫৯ মাস উপলক্ষে কাল আলোক প্রজ্বালন কর্মসূচি নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা  সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার; পাঠানো হলো আদালতে “বাবাকে পিটিয়ে হত্যার বিচার চাই”  শিশু কন্যা ওয়াকিয়ার আর্তনাদ  সোনারগাঁয়ে তুচ্ছ বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারীকে পেটে লাথি, যুবককে কুপিয়ে রক্তাক্ত সামাজিক অধিকার ফোরাম আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে দোয়া মাহফিল 

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯৯ 🪪

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে আমলাপাড়াস্থ এসকে ব্যানার্জী রোডের মসজিদ মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— পটুয়াখালী জেলার সদর থানার সাইদুল ইসলামের ছেলে মেহেদী (২২), নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকার সাইফুল ইসলামের ছেলে পায়েল (২৩) এবং দেওভোগ নাগবাড়ি এলাকার মো. সেলিমের ছেলে মো. সৌরভ (২৫)। অভিযানে তাদের এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে ছিনতাইকারী দমনে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ আমলাপাড়ার মারুফ স্টোর নামক মুদি দোকানের সামনে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশি করে একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার এবং দুইটি ধারালো চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দেশীয় অস্ত্রসহ ওই স্থানে সমবেত হয়ে পথচারী ও যানবাহন আরোহীদের জিম্মি করে মালামাল লুটের পরিকল্পনা করছিল।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী। তারা দীর্ঘদিন ধরে আমলাপাড়া ও চাষাড়া এলাকাসহ শহরের বিভিন্ন পয়েন্টে পথচারী, রিকশা ও মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা ও মূল্যবান মালামাল লুট করে আসছিল। অনেক ক্ষেত্রে তারা অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষকে গুরুতর জখমও করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাই-ডাকাতিসহ সব ধরণের অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102