বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

১৩ বছরেও মেলেনি চার্জশিট: ত্বকী হত্যার ১৫৯ মাস উপলক্ষে কাল আলোক প্রজ্বালন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২১৮ 🪪

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার আজ ১৫৯ মাস বা দীর্ঘ ১৩ বছর তিন মাস পূর্ণ হলো। দীর্ঘ এই সময়েও হত্যার রহস্য উদ্ঘাটিত হওয়া সত্ত্বেও আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা না দেওয়া এবং বিচার শুরু না হওয়াকে দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিশিষ্টজনেরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্বকী হত্যার বিচারহীনতার এই দীর্ঘ সময় রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার এক নগ্ন উদাহরণ। দীর্ঘ এক দশকের বেশি সময় পার হলেও এখনো অভিযোগপত্র জমা না দেওয়া আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে।

ত্বকী হত্যার ১৫৯ মাস উপলক্ষে এবং ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অভিযোগপত্র প্রদানের দাবিতে আগামী ৮ জুন সোমবার সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে এক ‘আলোক প্রজ্বালন’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

উক্ত কর্মসূচিতে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নাগরিককে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এই আলোক প্রজ্বালনের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়স্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। এর দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে প্রতি মাসের ৮ তারিখ ত্বকীর স্মরণে ও বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলনসহ নানা কর্মসূচি পালন করে আসছে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102