বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১৭নং ওয়ার্ড বিএনপির মিলাদ মাহফিল ও নেওয়াজ বিতরণ নারায়ণগঞ্জ সদর ইউএনও সাথে জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আপনাকে তাড়াতে ১৭ ঘণ্টাও লাগবে না’: ফতুল্লায় এমপি আল আমিনকে বারী ভূঁইয়ার কড়া হুঁশিয়ারি শহীদ জিয়ার আদর্শই পেশাজীবীদের প্রেরণা: ৩০০ শয্যা হাসপাতালে ড্যাব নারায়ণগঞ্জের দোয়া মাহফিল শহীদ জিয়ার হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের বিচার করতে হবে: গোগনগরে রেজা রিপন প্রচণ্ড গরমে পথচারী ও ট্রাফিকদের সেবায় ডিসি-এসপির মানবিক উদ্যোগ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত: অভিনন্দন জানালেন রেজা রিপন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপনাকে তাড়াতে ১৭ ঘণ্টাও লাগবে না’: ফতুল্লায় এমপি আল আমিনকে বারী ভূঁইয়ার কড়া হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৮৯ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিনের তীব্র সমালোচনা করেছেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া। তিনি বলেন, “১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে শামীম ওসমানকে আমরা পালাতে বাধ্য করেছি, আর আপনাকে তাড়াতে ১৭ ঘণ্টাও লাগবে না।”

বুধবার (৩ জুন) বিকেলে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধর্মগঞ্জ মাওলা বাজার এলাকায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট বারী ভূঁইয়া বলেন, “অনেকে বলেন ১৭-১৮ দিনের আন্দোলনে ফাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু তা সঠিক নয়। বিএনপির দীর্ঘ ১৭ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফসল হলো ফাসিস্ট সরকারের বোরকা পরে পলায়ন।” তিনি বর্তমান স্থানীয় সংসদ সদস্যের উদ্দেশ্যে বলেন, “এমপি আল আমিন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছেন, ওসিকে চাপ দিয়ে মামলা নিতে বাধ্য করছেন। কোচিং সেন্টারের পরিচালক থেকে তিনি আজ এমপি হয়েছেন। ঝুট সেক্টর নিয়ন্ত্রণে তাঁর পিএসকে নিয়ে শিল্প প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের ডিস্টার্ব করছেন। বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে মামলা দেওয়ার ভয় দেখান। এ সকল নোংরামি বন্ধ করুন।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা অনেক কষ্ট সহ্য করেছি। পালিয়ে থাকা অবস্থায় ছাদে বসে এই দিবসটি পালন করতে হয়েছে। আজ আমরা মুক্ত পরিবেশে এটি পালন করছি। দেশের মানুষ ভোটের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে।”

তিনি আরও বলেন, “তারেক রহমান দেশের সংস্কারে ৩১ দফা নিয়ে কাজ করছেন। আমরা মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যারা বর্তমানে বিরোধী দলে আছেন, আপনারা বিরোধী দলের মতোই থাকুন। আপনাদের আচরণ দেখলে মনে হয় আপনারা সরকারি দল। আপনারা নবীন, তাই আপনাদের আচরণ এখন ক্ষমার দৃষ্টিতে দেখছি। কিন্তু বেশি বাড়াবাড়ি করলে ২৪ ঘণ্টাও লাগবে না আপনাদের তাড়াতে।”

টিটু সবাইকে ভুলভ্রান্তি ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।

এনায়েতনগর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতির সভাপতিত্বে এবং আবু হানিফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কাইয়ুম মন্ডল, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরul ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম লিটন এবং ফতুল্লা থানা ওলামা দলের সভাপতি জিলানী ফকিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা শহীদ জিয়াকে আধুনিক বাংলাদেশের স্থপতি ও উন্নয়নের অগ্রদূত হিসেবে স্মরণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102