শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে দোয়া মাহফিল  চুনকা মিলনায়তনে কাল গভীর নলকূপ ব্যবহারকারীদের পর্যালোচনা সভা; নগরবাসীকে উপস্থিত থাকার আহবান  ৩০০ ফিট সড়কে ছিনতাইকারীর কবলে জেলা প্রজন্ম দল নেতা সলিমুল্লাহ করিম সেলিম ঈদ পুনর্মিলনীতে মোগরাপাড়াবাসী পূর্ণ সমর্থন দিলেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৬ষ্ঠতলায় ঐতিহ্যবাহী সাহিত্য জোট’র মাসিক সভা অনুষ্ঠিত বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের দাবি: নারায়ণগঞ্জে সমাবেশ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে জড়িয়ে নোংরা রাজনীতি ও ব্যক্তিগত ষড়যন্ত্র চলছে’: মশিউর রহমান রনি নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি ফতুল্লায় ১৫০০ পুড়িয়া গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেফতার

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে বিকল্পধারার শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১১৯ 🪪

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা দলের পক্ষ থেকে এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন, উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তিনি।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিকল্পধারা বাংলাদেশ তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102