বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১৭নং ওয়ার্ড বিএনপির মিলাদ মাহফিল ও নেওয়াজ বিতরণ নারায়ণগঞ্জ সদর ইউএনও সাথে জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আপনাকে তাড়াতে ১৭ ঘণ্টাও লাগবে না’: ফতুল্লায় এমপি আল আমিনকে বারী ভূঁইয়ার কড়া হুঁশিয়ারি শহীদ জিয়ার আদর্শই পেশাজীবীদের প্রেরণা: ৩০০ শয্যা হাসপাতালে ড্যাব নারায়ণগঞ্জের দোয়া মাহফিল শহীদ জিয়ার হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের বিচার করতে হবে: গোগনগরে রেজা রিপন প্রচণ্ড গরমে পথচারী ও ট্রাফিকদের সেবায় ডিসি-এসপির মানবিক উদ্যোগ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত: অভিনন্দন জানালেন রেজা রিপন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

শহীদ জিয়ার হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের বিচার করতে হবে: গোগনগরে রেজা রিপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৬১ 🪪

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নে মিলাদ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (৩ জুন) বাদ আছর সদর থানা বিএনপির সহ-সভাপতি মোঃ মহসীনের উদ্যোগে গোগনগর ইউনিয়নস্থ দুধ বাজার ব্রিজ এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। সদর থানা বিএনপির সহ-সভাপতি মোঃ মহসীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে রেজা রিপন বলেন, “বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য এই হত্যাকাণ্ড ঘটালেও এর নেপথ্যে ছিল গভীর রাজনৈতিক চক্রান্ত। তৎকালীন সময়ে শেখ হাসিনা ও এরশাদ এই ষড়যন্ত্রে সরাসরি লিপ্ত ছিলেন। আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে দাবি জানাই—শহীদ জিয়ার হত্যাকাণ্ডের পেছনে যারা মূল কুশীলব ছিল, অতিদ্রুত তাদের জনসম্মুখে এনে বিচারের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি। তাঁকে শারীরিকভাবে সরিয়ে দিলেও এদেশের মানুষের হৃদয় থেকে তাঁর আদর্শ মুছে ফেলা সম্ভব হয়নি। শহীদ জিয়ার প্রদর্শিত পথেই বর্তমানের স্বৈরাচারমুক্ত বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি নাজমুল হক বলেন, শহীদ জিয়া আমাদের শিখিয়েছেন কীভাবে ত্যাগের মাধ্যমে দেশ গড়তে হয়। তাঁর শাহাদাৎ বার্ষিকীতে আমাদের অঙ্গীকার হবে যেকোনো ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করা।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে স্থানীয় কয়েকশ’ অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন অতিথিবৃন্দ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোতালিব মেম্বার, কলম মাতবর, দুদু মিয়া, মহিলা নেত্রী পপি আক্তার, ছাত্রদল নেতা আব্দুল্লাহ জহির, যুবনেতা শুভ ওসমান, মোঃ শুভ, কৃষকদল নেতা অয়নসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102