:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসী এবং মহানগর ও জেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রাণঢালা শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপু।
আজ সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই ঈদ শুভেচ্ছা জানান এবং ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপু বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের এক অনন্য শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর সেই ঐতিহাসিক আত্মত্যাগের আদর্শকে ধারণ করেই আমরা কোরবানি পালন করি। কোরবানির প্রকৃত সার্থকতা কেবল পশু জবেহ করার মধ্যে নয়, বরং নিজের ভেতরের অহংকার, হিংসা ও পশুবৃত্তিকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পিত হওয়া।”
তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই সার্থক হয়, যখন আমরা সেই আনন্দে সমাজের অবহেলিত, দরিদ্র ও মেহনতি মানুষকে শামিল করতে পারি। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দলের যেসকল নেতাকর্মী ও সাধারণ মানুষ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে পারি—এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।”
মহানগর বিএনপির এই নেতা নারায়ণগঞ্জবাসীর উত্তরোত্তর সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল প্রশান্তি। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন সবার কোরবানি ও ইবাদত কবুল করেন এবং আমাদের দেশ ও জাতিকে সকল প্রকার সংকট থেকে মুক্তি দেন।”
পরিশেষে তিনি সচেতন নাগরিক হিসেবে সবাইকে নির্দিষ্ট স্থানে কোরবানি সম্পন্ন করে দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে প্রিয় নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সিটি করপোরেশনকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।
শুভেচ্ছান্তে,
অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপু
সদস্য সচিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।