মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামী’র গণসংযোগ  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ প্রেস ক্লাবে নবাগত এসপি: নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে ডা. মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন সোনারগাঁয়ে পুকুর ও নদীতে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত পুলিশি পাহারায় মাসদাইর কবরস্থানে শুভ চন্দ্র দাস ওরফে বিল্লালের দাফন যারা শিল্প-সাহিত্যে জড়িতদেরকে অনুৎসাহিত নয় অনুপ্রেরণা দিতে হবে: অধ্যাপক ড. দিদারুল আলম সিদ্ধিরগঞ্জে জামায়াতের মাসব্যাপী দাওয়াতি  গণসংযোগ উপলক্ষে লিফলেট বিতরণ জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ

আড়াইহাজারের আব্রাহাম হত্যার রহস্য উন্মোচন: কাতার থেকে ঘাতককে গ্রেফতার করলো পিবিআই 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৫৪ 🪪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংঘটিত চাঞ্চল্যকর ও লোমহর্ষক ‘আব্রাহাম’ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি মোবারক মন্ডলকে (৪৭) কাতার থেকে গ্রেফতার করেছে পিবিআই। ইন্টারপোলের বিশেষ সহযোগিতায় দীর্ঘ ৫ মাস ১০ দিন পর তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘাতক মোবারক মন্ডল হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

পিবিআই নারায়ণগঞ্জ জেলা শাখা জানায়, গত বছরের ১৫ ডিসেম্বর আড়াইহাজার থানাধীন শ্রীনিবাসদী সাকিনের বালুর মাঠ সংলগ্ন রাস্তা থেকে আব্রাহাম নামে এক ব্যক্তির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই মূল পরিকল্পনাকারী মোবারক মন্ডল সুকৌশলে দেশ ত্যাগ করে কাতারে পালিয়ে যান।

পিবিআই প্রধানের দিকনির্দেশনায় এবং পিবিআই নারায়ণগঞ্জ জেলার বিশেষ তৎপরতায় মামলাটির তদন্ত শুরু হয়। আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির প্রক্রিয়া শুরু করা হয়। পরবর্তীতে ইন্টারপোল ও কাতার পুলিশের সমন্বিত প্রচেষ্টায় মোবারক মন্ডলকে কাতার থেকে আটক করে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

পিবিআই জানায়, গ্রেফতারকৃত মোবারক মন্ডলকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হলে তিনি আব্রাহামকে কেন এবং কীভাবে মস্তক বিচ্ছিন্ন করে হত্যা করেছেন, তার বিস্তারিত বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই নারায়ণগঞ্জ জেলা ইউনিট এই সফল অভিযানের মাধ্যমে একটি ক্লুলেস ও নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে সক্ষম হলো। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে এবং মামলার আইনি প্রক্রিয়া শেষ করতে পিবিআই কাজ করে যাচ্ছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102