বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরীর দেওভোগে ভবনের নড়বড়ে দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে রক্ষা পেল আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’: কোরবানি না করার নির্দেশ নারায়ণগঞ্জবাসী ও সকল ব্যবসায়ীদের ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন আহমেদুর রহমান তনু ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক সবার জীবন: নারায়ণগঞ্জবাসীকে মাসুকুল ইসলাম রাজীবের ঈদ শুভেচ্ছা আড়াইহাজারের আব্রাহাম হত্যার রহস্য উন্মোচন: কাতার থেকে ঘাতককে গ্রেফতার করলো পিবিআই  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ফতুল্লায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল আজহা উদযাপন ঈদ হোক সম্প্রীতি, সহমর্মিতা ও ঐক্যের উৎসব: মোরশেদ সারোয়ার সোহেল

ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক সবার জীবন: নারায়ণগঞ্জবাসীকে মাসুকুল ইসলাম রাজীবের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪০ 🪪

:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসী এবং জেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রাণঢালা শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

আজ সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই ঈদ শুভেচ্ছা জানান এবং ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় মাসুকুল ইসলাম রাজীব বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের এক অনন্য শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর সেই মহান আত্মত্যাগের আদর্শকে হৃদয়ে ধারণ করেই আমরা কোরবানি পালন করি। কোরবানির প্রকৃত সার্থকতা কেবল পশু জবেহ করার মধ্যে নয়, বরং নিজের ভেতরের পশুত্ব, অহংকার, হিংসা ও সংকীর্ণতাকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পিত হওয়া।”

তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই সার্থক হয়, যখন আমরা সেই আনন্দে সমাজের অবহেলিত, দরিদ্র ও মেহনতি মানুষকে শামিল করতে পারি। বিশেষ করে আমাদের দলের যেসকল নেতাকর্মী ও সাধারণ মানুষ দুঃসময় পার করছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি ইনসাফভিত্তিক ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি—এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।”

নারায়ণগঞ্জবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করে এই বিএনপি নেতা বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও প্রশান্তি। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন সবার কোরবানি ও ইবাদত কবুল করেন এবং আমাদের দেশ ও জাতিকে সকল সংকট থেকে রক্ষা করেন।”

পরিশেষে তিনি সবাইকে উৎসবের সময়েও সচেতন থাকার এবং নির্দিষ্ট স্থানে কোরবানি দিয়ে দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।

শুভেচ্ছান্তে
মাসুকুল ইসলাম রাজীব
যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102