মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জসহ ১নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা কাজী মারুফ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন: ৮নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এড. রাকিবুর রহমান সাগর নারায়ণগঞ্জবাসীকে মহানগর কৃষকদল সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের ঈদের শুভেচ্ছা ত্যাগের মহিমায় শ্রমজীবী মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে আব্দুর রব রবিনের ঈদ শুভেচ্ছা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন: দেশবাসীকে চেম্বার পরিচালক মো. সোহাগের ঈদের শুভেচ্ছা ত্যাগের মহিমায় ভাস্বর হোক সবার জীবন: ১৩নং ওয়ার্ডবাসীকে হীরা সরদারের ঈদের শুভেচ্ছা ত্যাগের মহিমায় ভাস্বর হোক সবার জীবন: দেশবাসীকে ডা. মজিবুর রহমানের ঈদের শুভেচ্ছা বক্তাবলীবাসীকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টু ত্যাগের মহিমায় ভাস্বর হোক সবার জীবন: দেশবাসীকে অ্যাডভোকেট দিদারুলের ঈদের শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ ফতুল্লাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল

ত্যাগের মহিমায় শ্রমজীবী মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে আব্দুর রব রবিনের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১১ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসী ও দেশবাসীকে, বিশেষ করে মেহনতি গার্মেন্টস শ্রমিকদের আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রবিন।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই ঈদ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় আব্দুর রব রবিন বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের এক অনন্য মহিমায় উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর সেই মহান ত্যাগের আদর্শকে হৃদয়ে ধারণ করেই আমরা কোরবানি পালন করি। কোরবানির প্রকৃত উদ্দেশ্য হলো নিজের ভেতরের পশুত্ব, অহংকার ও সংকীর্ণতাকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পিত হওয়া।”

শ্রমজীবী মানুষের অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো গার্মেন্টস শ্রমিকরা। তাদের হাড়ভাঙা খাটুনি আর ত্যাগের বিনিময়েই দেশ আজ সমৃদ্ধ। ঈদের এই আনন্দ যেন প্রতিটি শ্রমিকের ঘরে পৌঁছে যায় এবং কোনো শ্রমিক যেন প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়—এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার। আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো এবং ত্যাগের আনন্দকে সবার মাঝে বিলিয়ে দেওয়া।”

আব্দুর রব রবিন নারায়ণগঞ্জবাসী ও শ্রমিক সমাজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সুখ ও সমৃদ্ধি। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারি। মহান আল্লাহ সবার কোরবানি ও ইবাদত কবুল করুন।”

পরিশেষে তিনি সবাইকে পরিচ্ছন্নভাবে কোরবানি সম্পন্ন করে দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতন থাকার উদাত্ত আহ্বান জানান।

শুভেচ্ছান্তে,
আব্দুর রব রবিন
সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন
নারায়ণগঞ্জ জেলা শাখা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102