বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

শ্রমজীবী মানুষের অধিকার ও ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ: ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৬০ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের মেহনতী মানুষ, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি ইসমাইল হোসেন কাউছার।

আজ গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের এক মহান বার্তা নিয়ে হাজির হয়। হযরত ইব্রাহিম (আঃ) এর অসীম ত্যাগ ও মহান আল্লাহর প্রতি তাঁর যে অবিচল ভক্তি, তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত। কোরবানি মানেই কেবল পশু জবাই নয়, বরং নিজের ভেতরের সবটুকু অহংকার, স্বার্থপরতা ও কুপ্রবৃত্তিকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।”

গার্মেন্টস শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে ইসমাইল হোসেন কাউছার বলেন, “নারায়ণগঞ্জ হলো শ্রমজীবী মানুষের পুণ্যভূমি। এদেশের অর্থনীতিকে সচল রাখতে আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই-বোনেরা যে হাড়ভাঙা পরিশ্রম করেন, তাও এক প্রকারের মহৎ ত্যাগ। ঈদের এই আনন্দ তখনই সার্থক হবে, যখন আমরা আমাদের চারপাশের অসহায় ও মেহনতী মানুষের পাশে দাঁড়াতে পারব। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও তাদের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ মানুষের ও শ্রমিকদের অধিকার আদায়ের রাজনীতি করে। ত্যাগের এই আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

পরিশেষে তিনি বলেন, “পবিত্র ঈদ সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। ত্যাগের মহিমায় ভাস্বর হোক প্রতিটি শ্রমজীবী মানুষের জীবন। উৎসবের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণ করে আমাদের প্রিয় শহরকে পরিষ্কার রাখতে আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। ঈদ মোবারক!”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102