সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে হাজী সুমন মাহমুদের ঈদ শুভেচ্ছা রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে   ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন  নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির ত্যাগের মহিমায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: নারায়ণগঞ্জবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদের শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব-১১-এর কঠোর নজরদারি ত্যাগের মহিমায় ভাস্বর হোক সবার জীবন: বারদীবাসীকে সেলিম হোসেন দিপু’র ঈদের শুভেচ্ছা ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে ফতুল্লাবাসীকে এড. খন্দকার আকতার হোসেনের ঈদ শুভেচ্ছা আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন রাকিবুল ইসলাম রাকিব

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪২ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির মাধ্যমে আমরা মূলত আমাদের হৃদয়ের পশুত্ব, অহংকার ও সংকীর্ণতাকে বিসর্জন দেই। এই ত্যাগের মহিমা যেন আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হয় এবং আমাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করে।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা আমাদের চারপাশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে সেই আনন্দ ভাগ করে নেই। ইসলামের মূল শিক্ষা হলো মানবতা। তাই আসুন, সামর্থ্য অনুযায়ী আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং ত্যাগের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেই।”

শুভেচ্ছা বার্তায় দুলাল হোসেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করেন। তিনি প্রত্যাশা করেন যে, এই ঈদ সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
পরিশেষে তিনি পবিত্র ঈদুল আজহার পশু কোরবানির পর বর্জ্য অপসারণে সচেতন থাকার এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে উৎসব পালনের জন্য সবার প্রতি বিনীত আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102