বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ

নারায়ণগঞ্জে জেলা পরিষদ প্রশাসক ও এসপি’র সাথে ‘আমরা জুলাই যোদ্ধা’র সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৫৩ 🪪

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন সামাজিক সংগঠন “আমরা জুলাই যোদ্ধা”-র জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়।

সাক্ষাৎকারে জেলা কমিটির আহ্বায়ক মাহাবুব আলম ও সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সাগরের নেতৃত্বে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে প্রশাসনকে অবহিত করা হয়। মহানগর কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক মেহেদী হাছান মিরাজ এবং সদস্য সচিব আলিমুল ইসলাম সিফাত।

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “তরুণ প্রজন্মের শক্তিকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন ও ইতিবাচক সমাজ বিনির্মাণে ‘আমরা জুলাই যোদ্ধা’ কাজ করে যাচ্ছে। সমাজে সচেতনতা বৃদ্ধি, মানবিক বিপর্যয় মোকাবিলা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় তরুণদের সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও প্রশাসনের সহযোগিতায় আমরা বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে চাই।”

এ সময় জেলা ও মহানগর কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা কমিটির দিলসাদ আফরিন, যুগ্ম আহ্বায়ক নাইমুর রনক খান, মেহেদী হাসান ইমন, কাউসার আহমেদ সুমন, বন্দর থানা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের সদস্য এস এম রোমান হোসেন, শাহাদাত হোসেন রনি, আল আমিন, রবিন সরকার পায়েল, রজব হাওলাদার, ফাহিম এবং মাহামুদুর রহমান নুর।

জেলা পরিষদ প্রশাসক ও পুলিশ সুপার সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো ভালো কাজে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা তরুণদের দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102