বুধবার, ০৬ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫৫ 🪪

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত কোনোভাবেই আর দখল হতে দেওয়া হবে না এবং সেখানে কোনো হকার বসতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। মঙ্গলবার (৫ মে) নারায়ণগঞ্জে আয়োজিত এক সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা দেন।

শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করে আবুল কাউসার আশা বলেন, “নারায়ণগঞ্জের ফুটপাত চিরতরে দখলমুক্ত থাকবে। এখানে কোনো হকার বসবে না। একে হকার ইস্যু হিসেবে না দেখে ফুটপাত দখলমুক্ত রাখার সংগ্রাম হিসেবে দেখতে হবে। জনগণের চলাচলের পথ নির্বিঘ্ন রাখতে যা যা করা প্রয়োজন, আমরা তার সবটুকুই করব।”

নিজের পারিবারিক ও আদর্শিক অবস্থান তুলে ধরে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছি। আদর্শিক কাজ করতে গেলে অনেক সময় নানা দিক থেকে বাধা বা চাপ আসে। আপনারা যখন আমার কাছে এসে বিভিন্ন কাজ চান, তখন আমি অনেক সময় বিব্রত অবস্থায় পড়ে থাকি। কারণ, নারায়ণগঞ্জের নাগরিক সমস্যার সমাধান সবসময় ঠান্ডাভাবে বা সহজভাবে সম্ভব হয় না; অনেক সময় কঠোর হতে হয়।”

ব্যক্তিগত পরিচিতি ও সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি আদর্শিক জায়গায় থাকতে চাই। দয়া করে কেউ আমাকে অযথা সন্ত্রাসী বা ‘যুবরাজ’ বানিয়ে দেবেন না। আমি আমার বাবার কাছে যুবরাজ হতে পারি, কিন্তু এই শহরের যুবরাজ হতে চাই না। আমি এই শহরের সন্তান, এখানেই আমার বড় হওয়া। এই শহরের বাইরে আমার আর কোনো ঠিকানা নেই।”

শহরের আইনশৃঙ্খলা ও চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে আশা বলেন, “চাঁদাবাজদের কোনো দল বা ব্যক্তি পরিচয় নেই। আমাদের ভেতরে অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু নারায়ণগঞ্জ শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখার দায়িত্ব আমাদের সবার। যে কোনো ভালো ও আদর্শিক কাজে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।”

তিনি নগরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। ফুটপাত দখলমুক্ত রাখার এই আন্দোলন জনগণের কল্যাণের জন্যই এবং এতে কোনো আপস করা হবে না।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102