বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর রক্তিম শুভেচ্ছা লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয় বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক: পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টুর রক্তিম শুভেচ্ছা জেলা তথ্য অফিস এর আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত স্মৃতিস্তম্ভ রক্ষায় তারুণ্যের উদ্যোগ: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির কর্মসূচি

মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে মহানগর প্রজন্ম দল নেতা আক্তার হোসেন অপুর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৮১ 🪪

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব আক্তার হোসেন অপু।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আজ ২৬শে মার্চ, আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠতম দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন মানচিত্র পেয়েছি। এই ঐতিহাসিক দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। ১৯৭১ সালে তাঁর কালজয়ী একটি ঘোষণায় থমকে যাওয়া জাতি নতুন দিশা পেয়েছিল এবং দেশমাতৃকাকে রক্ষায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।”

শুভেচ্ছা বার্তায় আক্তার হোসেন অপু আরও বলেন, “স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। আজ স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও সেই লক্ষ্য অর্জনে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। জনগণের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার আন্দোলনে আমরা রাজপথে রয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী প্রজন্ম দল বদ্ধপরিকর। তরুণ প্রজন্মকেই স্বাধীনতার সঠিক ইতিহাস রক্ষা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অটুট রাখার দায়িত্ব নিতে হবে।”

পরিশেষে তিনি নারায়ণগঞ্জ মহানগরীর সর্বস্তরের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102