শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন বন্দর আমিন মসজিদের সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক কবির রুগির স্বাস্থ্যের যত্ন ডাক্তার’রা রাখলেও ডাক্তারের খবর কেউ রাখেনা- এমপি মোহাম্মদ কামাল হোসাইন  শিক্ষা সংস্কার কমিশন গঠন ও জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান: মশিউর রহমান রিচার্ড নারায়ণগঞ্জে শ্রমিক সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি: নারায়ণগঞ্জে মে দিবসে রাজেকুজ্জামান রতনের হুঙ্কার বৃষ্টির ভোগান্তি দূর করতে জেলা কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ শুরু: পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির শ্রমিকদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন টেকসই হতে পারে না: শ্রমিক নেতা এড.ইসমাইল  ​“নারায়ণগঞ্জ আসছেন ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড” শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি

না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৬২ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করার প্রতিবাদে এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ নগরী। মঙ্গলবার (৩ মার্চ) রাতে এনসিপির (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি) নেতাকর্মীরা নগরীতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দেন দলটির নেতারা।

মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় বিকেএমইএ-এর প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে মিলিত হন। বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা “হাতেমের ঠিকানা এই বিকেএমইএতে হবে না”, “হাতেম তুই গেলি কই”, “ফ্যাসিস্টের দোসরের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও” ইত্যাদি স্লোগানে এলাকা প্রকম্পিত করেন।

বিক্ষোভ শেষে সমাবেশে এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় যখন এক হাজারের বেশি প্রাণ ঝরে পড়েছিল, তখন এই মোহাম্মদ হাতেম একে ‘ছাত্রদের তাণ্ডব’ বলে অভিহিত করেছিলেন। তিনি তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ছাত্রদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে উস্কানি দিয়েছিলেন। সেই হাতেমরাই আজ পর্দার আড়ালে থেকে ক্ষমতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।”

তিনি আরও অভিযোগ করেন, “আজ নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণের নির্বাচিত সংসদ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আর এই ন্যাক্কারজনক কাজে তাকে প্রত্যক্ষ সহযোগিতা করেছে ক্ষমতাসীন বিএনপির একাংশ। তারেক রহমান বলেছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’, যার প্রমাণ আমরা আজ দেখতে পাচ্ছি। তারা পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের পুনর্বাসন করছে।”

বক্তারা সাফ জানিয়ে দেন, রক্ত দিয়ে অর্জিত এই বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের দোসর বা খুনিকে ছাড় দেওয়া হবে না। শওকত আলী বলেন, “জুলাই বিপ্লবকে ‘তাণ্ডব’ বলার অপরাধে মোহাম্মদ হাতেমকে ছাত্র-জনতার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি তিনি ক্ষমা না চান, তবে তাকে নারায়ণগঞ্জে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জাবেদ আলম, শ্রমিক শক্তির সদস্য ফয়সাল, এনসিপির সদস্য জুবায়ের তানভীর, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খাঁন, সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগরের আহ্বায়ক আমিনুল ইসলাম এবং সদস্য সচিব জহিরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, সংসদ সদস্যকে অবরুদ্ধ করার এই ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102