মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

হত্যাসহ ২২ মামলার আসামি রশিদ মেম্বারকে ফের চেয়ারম্যান করার পাঁয়তারা, ফুঁসছে বক্তাবলী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০১ 🪪

যাকে এলাকাবাসী ‘অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও লুটেরা’ হিসেবে চিহ্নিত করেছেন, তাকেই ফের ক্ষমতার চেয়ারে বসাতে তৎপর হয়ে উঠেছে একটি প্রভাবশালী মহল। ৪টি হত্যা মামলাসহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত রশিদ মেম্বারকে পুনরায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার এই অপচেষ্টায় গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিতর্কিত এই জনপ্রতিনিধিকে ঠেকাতে রীতিমতো আন্দোলনে নেমেছেন সাধারণ মানুষ ও ইউনিয়নের অন্য সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সময়ে ভয়ভীতি ও প্রভাব খাটিয়ে অন্য সদস্যদের কোণঠাসা করে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ দখল করেছিলেন রশিদ মেম্বার। অভিযোগ রয়েছে, ক্ষমতায় বসেই তিনি জনসেবার বদলে দুর্নীতি, লুটপাট ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়েন। ওই সময় বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও অবৈধ আর্থিক লেনদেনের কারণে তিনি এলাকায় ব্যাপকভাবে সমালোচিত হন।

এলাকাবাসী জানান, গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের আগ পর্যন্ত রশিদ মেম্বার নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে প্রভাব বিস্তার করতেন। ৫ আগস্টের পর পরিস্থিতি বদলে গেলে তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলাসহ মোট ২২টি মামলা দায়ের হয়। এসব মামলায় গ্রেপ্তার হয়ে তাকে পরপর দুবার কারাগারে যেতে হয়। এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থাতেও তিনি জেল খেটেছেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

এই প্রেক্ষাপটে বক্তাবলী ইউনিয়নের বাকি ১১ জন ইউপি সদস্য রশিদের বিরুদ্ধে একযোগে শক্ত অবস্থান নিয়েছেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই দুর্নীতিবাজ ও হত্যা মামলার আসামি রশিদ মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মেনে নেওয়া হবে না। অভিযোগ উঠেছে, জনসমর্থনহীন এই ব্যক্তি প্রশাসনের একটি অংশকে অনৈতিকভাবে ম্যানেজ করে আবারও চেয়ার দখলের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

বক্তাবলীর সচেতন নাগরিকদের ভাষ্য, একাধিক হত্যা মামলা ও অসংখ্য অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে পুনরায় ক্ষমতায় বসানো হলে ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়বে। উন্নয়নের বদলে আবারও শুরু হবে লুটপাট ও দখলদারিত্ব। তাই বিতর্কিত ও অযোগ্য কাউকে যেন চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া না হয়, সে বিষয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের মতামতকে উপেক্ষা করে যদি জোরপূর্বক রশিদ মেম্বারকে ফের ক্ষমতায় বসানো হয়, তবে এলাকায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। জনস্বার্থবিরোধী ও মতলববাজ এই ব্যক্তির পুনরাবির্ভাব ঠেকাতে প্রশাসনকে দ্রুত কঠোর ও নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে বক্তালীবাসী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102