বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

মহান ভাষা দিবসে শহীদ মিনারে পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ 🪪

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি বিনম্র ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

সকালে নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শিপন সরকার শিখনের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন। এরপর তারা অত্যন্ত সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত দেওয়া সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল বীর শহীদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

এ সময় কর্মসূচিতে পূজা উদযাপন পরিষদের জেলা, মহানগর এবং বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ জানান, বায়ান্নর ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস। অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বায়ান্নর এই চেতনাই সবসময় আমাদের পথ দেখাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102