বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সদর থানা জাসাসের সভাপতি জিকো খানের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৩ 🪪

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সদর থানা জাসাসের (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) সভাপতি জিকো খান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশের প্রথম প্রহরে বিশাল নেতাকর্মীর নিয়ে তিনি শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জাসাসের নেতাকর্মীরা ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং শহীদ বেদিতে ফুল দিয়ে বায়ান্নর বীর সন্তানদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জিকো খান বলেন, “১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আমাদের বীর সন্তানেরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন। তাদের সেই অসামান্য আত্মত্যাগ বাঙালি জাতির জন্য চিরন্তন অনুপ্রেরণা। ভাষা শহীদদের চেতনাকে ধারণ করে দেশের গণতান্ত্রিক অধিকার, মানুষের বাকস্বাধীনতা এবং আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় জাসাস সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।”

এ সময় পুষ্পস্তবক অর্পণকালে জিকো খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন— মো. রানা, মো. রোকন, মো. আমজাদ, মো. কাজল, মোহাম্মদ জুয়েল, মো. আরিফ মন্ডল, মো. আক্তার, মো. বাবু এবং কাউসার আহমেদ অনিকসহ স্থানীয় জাসাসের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102