শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নাসিক ৮ ও ১০ নং ওয়ার্ড জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে গণসংহতি আন্দোলনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ফতেহ মোহাম্মদ রেজা রিপনের বিনম্র শ্রদ্ধা  ভাষা শহীদদের প্রতি কৃষক দল নেতা সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের বিনম্র শ্রদ্ধা মাহে রমজানের স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলনের মিছিল: দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি ভাষা শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক  দুলাল হোসেনের বিনম্র শ্রদ্ধা ফতুল্লায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন ও নগদ অর্থ প্রদান  সোনারগাঁওয়ে শায়খ আবু তাওয়ামা সংসদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ শহর পরিচ্ছন্ন রাখতে অনন্য নজির: নবনির্বাচিত এমপির ব্যানার সরালেন যুবদল নেতা সেন্টু নারায়ণগঞ্জে যানজট নিরসনে জেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের যুগান্তরকারী উদ্যোগ

নাসিক ৮ ও ১০ নং ওয়ার্ড জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ 🪪
সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ ও ১০ নং ওয়ার্ড জামায়াতের যৌথ উদ্যোগে ২০ ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসর শান্তি নগর এলাকায় ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। কুরআন নাজিলের এই মাসে মুমিনের প্রধান কাজ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজেকে উৎসর্গ করা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।” তিনি সমাজের সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।
নারায়ণগঞ্জ উত্তর সাংগঠনিক থানা আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া সহ অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং দুই ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102