মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সোনারগাঁওয়ে শায়খ আবু তাওয়ামা সংসদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ 🪪
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে শায়খ আবু তাওয়ামা সংসদ সোনারগাঁও। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাকাটি ভাংগা বাজার এলাকায় সংগঠনটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম জামীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ মাহমুদের পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে আবু তাওয়ামা পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ও সহমর্মিতার চেতনাকে সামনে রেখে অর্ধশতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত প্যাকেটে ছোলা, মুড়ি, খেজুর, চিনি, ডালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল।

সভাপতি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম জামীর বলেন, “রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। সমাজের সামর্থ্যবানদের উচিত এই মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”

সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ মাহমুদ বলেন, “শায়খ আবু তাওয়ামা সংসদ সোনারগাঁও সবসময় মানবিক কার্যক্রমে সক্রিয় রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রমজানে এ ধরনের সহায়তা নিম্নআয়ের পরিবারের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102