বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন ও নগদ অর্থ প্রদান  সোনারগাঁওয়ে শায়খ আবু তাওয়ামা সংসদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ শহর পরিচ্ছন্ন রাখতে অনন্য নজির: নবনির্বাচিত এমপির ব্যানার সরালেন যুবদল নেতা সেন্টু নারায়ণগঞ্জে যানজট নিরসনে জেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের যুগান্তরকারী উদ্যোগ নির্বাচন পরিচালনা কমিটির সফলতায় সলিমুল্লাহ করিম সেলিমকে ‘মুক্তিযুদ্ধের প্রজন্মের’ ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে মাহে রমজান উপলক্ষে ৮শ পরিবারের পাশে সাবেক কাউন্সিলর শকু পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া  রুপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যা: পিবিআই এর তদন্ত, একজনের মৃত্যুদণ্ড, অপরজনের কারাদণ্ড নারায়ণগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে অঞ্জন দাসের মতবিনিময়

শহর পরিচ্ছন্ন রাখতে অনন্য নজির: নবনির্বাচিত এমপির ব্যানার সরালেন যুবদল নেতা সেন্টু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ 🪪

নির্বাচন শেষ হওয়ার পর শহরের অলিগলি সাধারণত পোস্টার-ব্যানারের জঞ্জালে ছেয়ে থাকে। কিন্তু সেই চেনা চিত্রের বিপরীতে গিয়ে নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে এক অনন্য নজির স্থাপন করলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু। তিনি নিজ উদ্যোগেই সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৬ নম্বর ওয়ার্ড এবং সদর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মই ও প্রয়োজনীয় সরঞ্জামসহ শহরের রাস্তায় নামেন যুবদল নেতা জাকির হোসেন সেন্টু। বিদ্যুতের খুঁটি, দেয়াল এবং বিভিন্ন মোড়ে টাঙানো নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট আবুল কালামের ছবি ও প্রতীক সম্বলিত ব্যানার-ফেস্টুনগুলো একে একে খুলে ফেলা হয়। তার এই ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।

এ বিষয়ে জাকির হোসেন সেন্টু বলেন, “আমাদের নেতা অ্যাডভোকেট আবুল কালাম সাহেব জনগণের বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের সময় প্রচারের প্রয়োজনে আমরা শহরের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন লাগিয়েছিলাম। এখন যেহেতু নির্বাচন শেষ, তাই শহরকে পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। নেতার নির্দেশনা এবং শহরবাসীর সুবিধার্থেই আমরা নিজ দায়িত্বে এই দলীয় প্রচারসামগ্রীগুলো সরিয়ে নিচ্ছি।”

সাধারণত নির্বাচনের পর মাসের পর মাস ব্যানার-ফেস্টুন ঝুলে থেকে শহরের সৌন্দর্য নষ্ট করে। কিন্তু বিজয়ের পরপরই এমন দায়িত্বশীল আচরণের ভূয়সী প্রশংসা করেছেন নগরবাসী। স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক নেতাদের এমন পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ অন্যদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102