বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ভোটের মাধ্যমেই ধানের শীষের বিজয় প্রমাণিত হবে’: ১১নং ওয়ার্ডে অ্যাড. আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৬ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “নির্বাচনী মাঠ চষে বেড়াতে গিয়ে আমি জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ ধানের শীষ প্রতীককে মনেপ্রাণে ভালোবাসে। ইনশাআল্লাহ, আগামী দিনে ভোটের মাধ্যমেই প্রমাণিত হবে যে ধানের শীষই জনগণের প্রথম পছন্দ এবং এই প্রতীকেরই বিজয় হবে।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর এলাকার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এদিন সকাল থেকেই তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই এলাকার প্রতিটি ঘরে ঘরে যান এবং সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে আবুল কালাম বলেন, “এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। আমরা সেই লক্ষ্যেই ধাবিত হচ্ছি এবং আশা করি শেষ পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে।”

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মো. জমশের আলী ঝন্টু, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন ছক্কু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আবুল কাউসার আশা, সদস্য আওলাদ হোসেন এবং সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এই প্রচারণায় অংশ নেন।

গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আবুল কালাম ভোটারদের আশ্বস্ত করেন যে, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট থাকবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102