বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

অঞ্জন দাসের সাথে সাক্ষাৎ করলো ইউরোপীয় ইউনিয়ন: ‘নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়, সিদ্ধান্ত নেবে দেশের মানুষ’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৯ 🪪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচনি পরিস্থিতি ও পরিবেশ সরাসরি পর্যবেক্ষণ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। রোববার (১ ফেব্রুয়ারি) তারা গণসংহতি আন্দোলন মনোনীত ‘মাথাল’ প্রতীকের প্রার্থী অঞ্জন দাসের সাথে সাক্ষাৎ করেন এবং মাঠ পর্যায়ের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন।
বৈঠকে ইইউ প্রতিনিধিরা অঞ্জন দাসের কাছে বর্তমান নির্বাচনি পরিবেশ, প্রচারণায় সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) এবং ভোটারদের নিরাপত্তার বিষয়ে জানতে চান। বিশেষ করে প্রার্থীদের প্রচারণা চালাতে কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে কি না, সে বিষয়েও তারা বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
প্রতিনিধি দলের প্রশ্নের জবাবে অঞ্জন দাস নির্বাচনি এলাকার বর্তমান চিত্র তুলে ধরে বলেন, “আপনারা পর্যবেক্ষক হিসেবে মাঠের বাস্তবতা দেখছেন, এটি আপনাদের দায়িত্ব। তবে আমরা বিশ্বাস করি, বাংলাদেশের নির্বাচন এ দেশের মানুষের নিজস্ব বিষয় এবং ভোটাররাই তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেবেন।” এসময় তিনি নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
অঞ্জন দাস আরও উল্লেখ করেন, বিদেশী শক্তির কোনো হস্তক্ষেপ নয়, বরং জনমানুষের সার্বভৌম অধিকারই গণতন্ত্রের মূল শক্তি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তাঁর বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং মাঠ পর্যায়ের সার্বিক পরিস্থিতি ডায়েরিভুক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102