বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ভালো করে রিডিং পড়তে পারে না; তিনি সংসদে গিয়ে কিভাবে জনগণের কথা বলবে: স্বপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ 🪪
সোনারগাঁ থানা যুবদলের সাবেক আহবায়ক শহিদুর রহমান স্বপন বলেছেন, “বিগত ১৬ বছর আমরা ভোট দিতে পারি নাই। ভোট দিতে পারলে আমরা পচ্ছন্দের নেতা নির্বাচিত করতে পারতাম। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনারা (জনগণ) সেই সুযোগ তৈরি করে দিয়েছেন।”
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জনগণের উদ্দেশ্যে স্বপন বলেন, “আমরা এলাকার উন্নয়ন চাই; আমরা আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। সারা সোনারগাঁসহ নারায়ণগঞ্জে মাদকের সয়লাভ হয়ে গেছে। এ মাদক-সন্ত্রাস থেকে বাঁচতে হলে আপনারা শিক্ষিত ও যোগ্য ব্যক্তি খুঁজে নিবেন। সেরকম একজন নেতা হলেন গিয়াসউদ্দিন সাহেব। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবল মার্কায় ভোট দিয়ে কাঙ্খিত উন্নয়ন বুজে নিবেন।”
বিএনপির প্রার্থীর বিষয়ে সাবেক যুবদল নেতা বলেন, অনেকে বড় বড় কথা বলে। তাদেরকে একটি কাগজ হাতে দিয়ে বলবেন রিডিং পড়তে। যদি বলতে পারে তাকে আপনারা ভোট দিবেন। যিনি ভালো করে রিডিং পড়তে পারতে না; তিনি সংসদে গিয়ে কিভাবে জনগণের কথা বলবে।এসময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।”
শেষে তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে নির্বাচন করা মুহাম্মদ গিয়াসউদ্দিনের যোগ্যতার বিষয় তুলে ধরে তার বক্তব্য শেষ করেন।
Show quoted text
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102