বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জোয়ার: আবুল কালামের পক্ষে হাসান আহমেদের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ 🪪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি এডভোকেট আলহাজ্ব আবুল কালামের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাসান আহমেদ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নগরীর ১৬নং ওয়ার্ডের ১নং বাবুরাইল এলাকা থেকে এই প্রচার অভিযান শুরু হয়। হাসান আহমেদের নেতৃত্বে নেতা-কর্মীরা এলাকার সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং দেশ ও গণতন্ত্রের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারণাটি বাবুরাইল থেকে শুরু হয়ে বৌবাজার, নয়াপাড়া, পাইকপাড়া, কাচাড়ি গলি, নিতাইগঞ্জ, মন্ডলপাড়া, জিমখানা, ডিআইটি ও দেওভোগ পক্কা রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এসময় এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দীর্ঘ পথ পরিক্রমা শেষে কর্মসূচিটি পুনরায় ১নং বাবুরাইল এলাকায় গিয়ে শেষ হয়।

গণসংযোগে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নূরুল হক চৌধুরী দিপু, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান, মহানগর যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি, যুবদল নেতা জাকির হোসেন সেন্টু, সাবেক ছাত্রদল নেতা শাহেদ আহমেদ, যুবদল নেতা সাব্বির আহমেদ সাগর ও সিকদার বাপ্পি চিশতি।

এছাড়াও শ্রমিক নেতা শহীদ, যুবদল নেতা মোতালেব হোসেন মটু, মাহবুব, মিঠু, ফারুক, রাসেল, হান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই গণসংযোগে অংশগ্রহণ করেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, “দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে এডভোকেট আবুল কালামকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102