বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ফতুল্লায় পিকআপভর্তি ৬৫০ বোতল ফায়ারডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৪৮ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের এক বিশেষ অভিযানে ৬৬০ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য ‘ফায়ারডিল’সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন নিউ চাষাড়া সংলগ্ন ইসদাইর বাজারের বিবির বাজার রোডে রানার সুতার মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানার মৃত হাকিমের ছেলে মোঃ মতিন মনির (৪৮) এবং ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার হাসান নগর বাবলা হাট চৌরাস্তা এলাকার মৃত আসাদূল মিয়ার ছেলে মোঃ শমসের আলী (৩২)। বর্তমানে মতিন মনির ঢাকার কুড়ের ঘাট খেয়া ঘাট এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নানের নির্দেশনায় এসআই জহিরুল ইসলাম ও এসআই মিলন ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন একটি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১২-০৮৫৫) তল্লাশি করে ৬৬০ বোতল অবৈধ ভারতীয় ফায়ারডিল উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102