বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাকির খানের পক্ষ থেকে ফতুল্লায় হাজী সুমন মাহমুদের ঈদ উপহার বিতরণ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালো ছাত্রদল নেতা সিয়াম নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মো. সোহাগ নারায়ণগঞ্জ ও বক্তাবলী ইউনিয়নবাসীকে এডভোকেট দিদারুল ইসলামের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে মহানগর জামায়াতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মুবারক’ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রবি বেপারী সমাজসেবক মাসুদুজ্জামানের পক্ষ থেকে নগর-বন্দরের দরিদ্র পরিবারের মাঝে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ নগরীতে তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন রাকিব  ফতুল্লায় অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঈদ উপহার সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ হানজালা

বন্দরে আবু জাফর বাবুলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১১ 🪪

মানব সেবাই পরম ধর্ম’—এই স্লোগানকে ধারণ করে নারায়ণগঞ্জের বন্দরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুল। তার ব্যক্তিগত উদ্যোগে ও দিকনির্দেশনায় নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও সাধারণ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩শে জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বন্দর উপজেলার মিরকুন্ডি বিবিজোড়া এলাকার পরেশ সাধুর আশ্রমে এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে আসা প্রায় অর্ধশতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশুকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ তুলে দেওয়া হয়।

এদিন চিকিৎসা সেবা প্রদান করেন চেয়ারম্যান অব মেডিকেয়ার সোসাইটির বিশিষ্ট চিকিৎসক ডা. সজ্জিত কুমার দাস।

চিকিৎসা নিতে আসা স্থানীয় সাধারণ রোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, “আবু জাফর বাবুল সাহেবের উদ্যোগে আমরা দীর্ঘদিন ধরে একজন দক্ষ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে মানসম্মত চিকিৎসা ও ঔষধ পাচ্ছি। বর্তমান সময়ে যখন চিকিৎসার খরচ মেটাতে আমাদের হিমশিম খেতে হয়, তখন উনার এই নিঃস্বার্থ সেবা আমাদের অনেক বড় উপকার করছে। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে উনার নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করি।”

আয়োজক সূত্রে জানা গেছে, আবু জাফর আহম্মেদ বাবুলের এই মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। মূলত অবহেলিত ও দরিদ্র মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তিনি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102