১৫ নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী আবু নাঈম খান বিপ্লবের গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় :
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
২২১
🪪
নারায়ণগঞ্জ ৫ আসনে বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব আজ ২৩ জানুয়ারী বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ ২ নং রেল গেইট থেকে পুরান কোর্ট, উকিলপাড়া, ফলপট্টি, সিরাজদ্দৌলা রোড, বন্দর ঘাট ও চেম্বার রোডে গণসংযোগ করেন এই সময় উপস্থিত ছিলো বাসদ বাসদ বর্ধিত ফোরামের সদস্য চারণের আহ্বায়ক প্রদীপ সরকার,১৫ নং ওয়ার্ড বাসদ নেতা তাজুল ইসলাম, ১৬ নং ওয়ার্ডের নেতা আব্দুল খালেক, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আবুনাঈমখানবিপ্লব বলেন, নির্বাচনকে টাকার খেলা, পেশিশক্তি ও মাস্তানের দাপট, পুলিশ ও প্রশাসনের পক্ষপাতিত্ব আর ধর্মীয় বিশ্বাসে যেন পরিনত না হয় । ভোট কেনার জন্য কালো টাকা ছড়িয়ে নিজের ও ভোটারদের চরিত্র যেন নষ্ট করা না হয় সেদিকে নির্বাচন কমিশন কে দেখতে হবে। আমরা জনগনের অর্থে জনগণের অংশগ্রহণে নির্বাচন করতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই, সংসদ কোটিপতিদের ক্লাব নয়, নিপীড়নমূলক আইন তৈরি করে এবং দেশের সম্পদ ভাগবাটোয়ারা করে নেওয়ার প্রতিষ্ঠান নয়। সংসদ জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠানে পরিণত হবে। তাই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেটা নিশ্চিত করতে হবে।