বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

নির্বাচনী প্রচারের প্রথম দিনেই নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান: বিশাল সমাবেশের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৪ 🪪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনভর সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের নির্ধারিত নির্বাচনী সমাবেশ শেষ করে সন্ধ্যায় নারায়ণগঞ্জে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

এই সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানিয়েছেন, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। প্রচারণার প্রথম দিনেই দলের শীর্ষ নেতার আগমন তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।

সমাবেশস্থলের প্রস্তুতি যাচাই করতে বুধবার বিকেলে আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠ পরিদর্শন করেন দলটির জ্যেষ্ঠ নেতারা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জের এই জনসভাকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার অন্যতম বড় শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মহাসড়কের পাশে আয়োজিত এই সমাবেশে শুধু আড়াইহাজার নয়, বরং রূপগঞ্জ ও সোনারগাঁসহ পার্শ্ববর্তী এলাকা থেকেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102