বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সকল হত্যা ও মব সন্ত্রাসের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ 🪪

সকল রাজনৈতিক হত্যা ও মব সন্ত্রাসের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। দীপু চন্দ্র দাস, ওসমান হাদি ও আয়েশাসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং দেশে চলমান মব সন্ত্রাস, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্ধের দাবিতে আজ বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দেওয়া এবং নির্বাচন বানচালের যেকোনো চক্রান্ত প্রতিহত করার দৃঢ় ঘোষণা দেওয়া হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ছাত্রনেতা সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক নাছিমা সরদার। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি তোলারাম কলেজ শাখার সংগঠক মোহাম্মদ অর্ক এবং ফতুল্লা থানার সংগঠক আমীর হামজা প্রমুখ।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, “দেশে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তার ফলেই বারবার রাজনৈতিক হত্যাকাণ্ড ও মব সন্ত্রাসের মতো ঘটনা ঘটছে। দীপু চন্দ্র দাস, ওসমান হাদি ও আয়েশাসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। কোনো উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে দেওয়া হবে না।”

বক্তারা আরও বলেন, একটি অশুভ শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে এবং উগ্র সাম্প্রদায়িকতাকে উসকে দিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। এই অপতৎপরতা রুখতে সকল দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102