বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী: ফতেহ মোহাম্মদ রেজা রিপনের গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

আগামী ১৯ জানুয়ারি মহান এই নেতার জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। বাণীতে রেজা রিপন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং কালজয়ী দর্শন ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’-এর জনক। জাতির যেকোনো সংকট ও সংগ্রামে তিনি সবসময় ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তাঁর সততা, দেশপ্রেম ও একনিষ্ঠ কর্মতৎপরতা আজও আমাদের দেশপ্রেমের প্রেরণা জোগায়। এই শুভক্ষণে আমি তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।”

বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন মহান নেতার রূহের মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। তিনি আরও বলেন, “জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। তাঁর প্রবর্তিত আদর্শই আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল শক্তি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশ ও গণতন্ত্রের সুরক্ষায় তাঁর আদর্শের কোনো বিকল্প নেই।”

শহীদ জিয়ার সংক্ষিপ্ত জীবনী উল্লেখ করে তিনি বলেন, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন এই মহানায়ক। ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমিতে কমিশন লাভের পর থেকে তিনি একজন দক্ষ সৈনিক হিসেবে নিজেকে প্রমাণ করেন। বিশেষ করে ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে তাঁর বীরত্ব ছিল অনন্য। ১৯৭১ সালে দেশমাতৃকার আহ্বানে সাড়া দিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং সম্মুখ সমরে অংশ নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন। পরবর্তীতে ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করে দেশে উন্নয়নের নতুন ধারার সূচনা করেন।

উল্লেখ্য, শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102