বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

খালেদা জিয়াকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত — নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মনির কাসেমী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ 🪪
নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সমর্থীত জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “আমার মা বেগম খালেদা জিয়াকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত। শত নির্যাতন, জেল-জুলুম, হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েও তিনি তার প্রিয় জন্মভূমি ও নেতাকর্মীদের ছেড়ে কোথায়ও যাননি। আপোষহীন নেতৃত্বের জন্য তিনি নোবেল পুরস্কারের যোগ্য।
রোববার (১১ জানুয়ারী) দুপুরে ফতুল্লার ভুইগর ভূঁইয়া কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্দেগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাসেমী তার বক্তব্য শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান এবং আল্লাহ তায়ালার কাছে তার সফলতা ও আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের তাওফিক কামনা করেন। তার পাশাপাশি বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড: বারী ভুইয়ার পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর খন্দকার মাকসুদুল আলম খোরশেদ, কাউন্সিলর শওকত হাসেম শকু, জেলা মহিলা দলের সভাপতি রেহান শরীফ মায়া, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর, সহসভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, জেলা কৃষকদলের আহবায়ক মন্টু মেম্বার সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102