বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহানগর তাঁতীদলের দোয়া ও তবারক বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ 🪪

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বাদ জোহর নারায়ণগঞ্জ নগরীর ২নং রেলগেট সংলগ্ন পার্কে মহানগর জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের আহ্বায়ক এস এম মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন খান এবং সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজ্জাক, আলহাজ্ব আকরাম হোসেন, এস এম মোমেন, মো. রুবেল, ১৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শওকত হোসেন, বন্দর থানা তাঁতীদলের আহ্বায়ক মো. নুরুল্লাহ, সদস্য সচিব এস এম আল-আমিন এবং সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের আহ্বায়ক তাইজুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং দলীয় নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102