বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার ও ২৫ টাকা হাফ পাসের দাবিতে জেলা প্রশাসককে ছাত্র ফেডারেশনের স্মারকলিপি নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের দোয়া ও নেওয়াজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে মিলাদ, দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়েছে। প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মো. জহির আহমেদ সোহেল ও তার বন্ধু মহলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সোমবার (৫ জানুয়ারি) বাদ জোহর নগরীর মিশনপাড়ায় বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুলের নির্বাচনী কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আয়োজক প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল বলেন, “আপনারা জানেন, গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার দীর্ঘ অসুস্থতার পর চিকিৎসাধীন অবস্থায় আমাদের প্রিয় নেত্রী মৃত্যুবরণ করেছেন। দেশের ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী এক নেত্রী। ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ ও বেদনাকে ধারণ করেও বেগম খালেদা জিয়া কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি।”

তিনি আরও বলেন, “নির্যাতন, শোষণ ও নানা প্রতিকূলতার মাঝেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অবিচল। তাঁর রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন।”

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, বিএনপি নেতা মো. রফিক, মো. ফিরোজ, লিখু ও মোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা।

দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ (তবারক) বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102