বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জাকির খানের উদ্যোগে দোয়া ও কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ 🪪

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর ২নং রেলগেট এলাকায় বিএনপির সাবেক কার্যালয়ের সামনে এই দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় কয়েকশত শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল বিতরণের আগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আকরাম প্রধান, যুবদল নেতা পারভেজ মল্লিক এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, সদর থানা বিএনপি নেতা লিংকন খান, জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক হাজী সুমন মাহমুদ, মহানগর প্রজন্ম দলের আহ্বায়ক সারোয়ার করিম, সদস্য সচিব আক্তার হোসেন অপু এবং মহানগর নেতা মো. সনেটসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102