বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার ও ২৫ টাকা হাফ পাসের দাবিতে জেলা প্রশাসককে ছাত্র ফেডারেশনের স্মারকলিপি নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন

এটিএম কামালের মা এর মৃত্যুতে সাবেক কাউন্সিলর সাদরিলের শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল -এর মা শাহানা খানম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিল । এক শোক বার্তায় সাদরিল বলেন, মরহুমার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।

‎উল্লেখ্য, সোমবার (৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় তিনি শহরের মিশনপাড়ায় সোনারগাঁও ভবনে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাসাতেই চলছিল তার চিকিৎসা।

‎এক সময়ে বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন শাহানা খানম। তিনি বিএনপির শুরুর দিতে রাজনীতিতেও সক্রিয় ছিলেন। বেশ কয়েক বছর আগে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন শাহানা খানম। ওই সময়ে খালেদা জিয়া দীর্ঘ সময় নিয়ে শাহানা খানমের কথা শুনেছিলেন।

‎তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জাগো দল থেকে জড়িত। এছাড়া নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, লায়ন্স নারায়ণগঞ্জ সিটির সভাপতি, নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান, কারা পরিদর্শক, জড়িত ছিলেন মহিলা ক্রিড়া সংস্থার সাথে। এছাড়াও তিনি মিশন পাড়া পঞ্চায়েতের সাথে জড়িত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102