বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

কায়েমপুরে ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও তবারক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ 🪪

বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নস্থ কায়েমপুর ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) বাদ মাগরিব ফতুল্লার কায়েমপুর ফকিরা গার্মেন্টস সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে ও নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিমের নির্দেশে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ এবং ফতুল্লা থানা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক মো. খোকন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ও কায়েমপুর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম। <span;>এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা রানা, মাহাবুব, সোহেল, জুয়েল, আলালা, শিমুল; ৮নং প্রজন্ম দলের সদস্য রাকিব, মো. ইমরান, কাশেমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ।

অনুষ্ঠানে কায়েমপুর বায়তুল নূর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জামালউদ্দিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102